মুম্বাই ইন্ডিয়ান্স তাদের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে। শ্রীলঙ্কান কিংবদন্তী লাসিথ মালিঙ্গা (বোলিং কোচ) এবং পারস মামব্রে (বোলিং কোচ) সহ ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকেও তারা ছেড়ে দিয়েছে। এই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
মালিঙ্গাকে মুম্বাইয়ের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড় ও কোচ হিসেবে তার অবদান স্মরণীয় থাকবে। মামব্রে দুই মৌসুম বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন এবং হপকিনসন ২০২৫ মৌসুমের আগে ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন।










