অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাকে এক নতুন ফটোশুটে ধরা দিয়েছেন। খোলা চুল, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা ফুটে উঠেছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি মজার ছলে লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ।’
ছবিগুলো প্রকাশের পর ভক্তরা তার প্রশংসায় মেতেছেন। অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করে মন্তব্য করেছেন, ‘প্রেমে পড়ে গেলাম তো।’ কেউ কেউ লিখেছেন, ‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’



