বলিউড অভিনেত্রী বিদ্যা বালান 'জেলার ২' সিনেমার শুটিংয়ের সময় রজনীকান্তের সামনে ধূমপানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন। দৃশ্যটি ধারণ করতে গিয়ে তার হাত কাঁপতে শুরু করে। বিদ্যা জানান, সহ-অভিনেতার সামনে নার্ভাস হওয়ার চেয়ে নিকোটিনের প্রভাবই তাকে বেশি অপ্রস্তুত করে দিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, তিনি ভেবেছিলেন সহজেই দৃশ্যটি করতে পারবেন, কিন্তু প্রথমবার শুটিংয়ের পরই তার হাত কাঁপতে শুরু করে। তবে রজনীকান্তের আন্তরিক আচরণ এবং পরিচালকের আশ্বাস তাকে স্বস্তি দিয়েছিল। সিনেমায় নারীদের ধূমপান নিয়ে তিনি বলেন, এটি সবসময় আকর্ষণীয় নাও হতে পারে এবং তরুণ প্রজন্মের মধ্যে এর আবেদন কমেছে।



