রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত 'রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন' কনসার্টে হাজার হাজার ভক্তের উপস্থিতি দেখা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কনসার্ট শুরু হওয়ার আগেই দর্শকরা ভিড় করতে শুরু করেন এবং নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এতে টিকিট কেটে আসা দর্শকরা ভোগান্তিতে পড়েন এবং কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রধান গেট খুলে দেয়। কনসার্টে জেমস, ওয়ারফেজসহ অন্যান্য শিল্পীরা পারফর্ম করেন।



