চিত্রনায়ক শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ এনেছেন 'ঠিকানা' সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে এই আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রযোজকের অভিযোগ, ঈদুল ফিতরে অন্য কোনো সিনেমায় কাজ না করার চুক্তি থাকা সত্ত্বেও রাজ একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন, যা 'ঠিকানা' সিনেমার জন্য বড় ক্ষতির কারণ হবে। সিনেমাটির জন্য এরই মধ্যে ৪০ লাখ টাকার বেশি খরচ হয়েছে এবং রাজ শিডিউল দিতে গড়িমসি করছেন বলে জানা গেছে।







