চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২৯ আগস্ট শনিবার নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬-এর দুই দিনব্যাপী আয়োজনের সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ এর বেশি শিক্ষার্থী অংশ নেন।
পরিবেশ, খাদ্য নিরাপত্তা ও মানব পাচার বিষয়ক আইন নিয়ে ৩ হাউসে বিতর্ক হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।






