গ্যাসের দাম ২৫২ টাকা বাড়াকে 'খুশির উপলক্ষ' দেখিয়ে পাঞ্জাবিতে ছাড়ের বিজ্ঞাপন দিয়েছিল নবীন ফ্যাশন। তবে বিজ্ঞাপনে উল্লিখিত দামে পাঞ্জাবি বিক্রি না করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অধিদপ্তরের কর্মকর্তা জানান, গ্যাসের দাম বৃদ্ধিতে যখন সাধারণ মানুষ অসন্তুষ্ট, তখন এমন বিজ্ঞাপন আপত্তিকর। ছাড়ের বিষয়ে আপত্তি না থাকলেও প্রতারণামূলক বিজ্ঞাপন গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন সরিয়ে নিয়ে ক্ষমা চেয়েছে।










