তরুণ উদ্যোক্তা ও নির্মাতা তানজিল আহমেদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ‘শান্তি নিবাস’ নামে একটি বাংলা ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। ব্রান্টা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিরিজটি প্রচলিত শুটিং পদ্ধতির বাইরে গিয়ে এআই, সৃজনশীল পরিকল্পনা ও ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের কৌশল কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।
‘শান্তি নিবাস’ কেবল একটি আবাসিক ভবনের নাম নয়, এটি একটি কাল্পনিক জগৎ যেখানে মানুষের হাসি-কান্না, স্বপ্ন, আবেগ, ভুল বোঝাবুঝি, বন্ধুত্ব ও সম্পর্কের গল্প একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। ভালোবাসা, হাস্যরস, সামাজিক সম্পর্ক এবং তরুণ প্রজন্মের বাস্তব জীবনের গল্প নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এই সিরিজে।








