সম্প্রতি আইফা মঞ্চে সাবেক প্রেমিক যুগল কারিনা কাপুর খান ও শহিদ কাপুরের উষ্ণ আলিঙ্গন ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ ১৮ বছরের মান-অভিমান পর্ব শেষে তাদের এই সহজ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে অনেকেই নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছেন।
তাদের এই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দাবানলের গতিতে ভাইরাল হয়েছে। এই জুটিকে পুনরায় পর্দায় দেখতে চাওয়ার আবদার জানিয়েছেন অনেকে, বিশেষ করে 'জব উই মেট' সিনেমার সিকুয়েল নির্মাণের দাবি উঠেছে।







