কানাডার শ্রমবাজারে টানা দুই মাসের পতনে আগস্ট ও সেপ্টেম্বরে মোট ১ লাখ ১০ হাজার কর্মসংস্থান কমেছে। এর মধ্যে সেপ্টেম্বরে ৬৮ হাজার ৩০০টি এবং আগস্টে ৪১ হাজার ৭০০টি চাকরি হারিয়েছে মানুষ। বেকারত্বের হার বেড়ে ৬.৫ শতাংশে দাঁড়িয়েছে, যা অর্থনীতি, তরুণ চাকরিপ্রার্থী ও নতুন অভিবাসীদের জন্য উদ্বেগ তৈরি করেছে।
সরকারি চাকরি ও উৎপাদন খাতেও কর্মীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে কর্মসংস্থান হ্রাসের হার সবচেয়ে বেশি, যা তরুণদের জন্য চাকরির বাজারে প্রবেশ আরও কঠিন করে তুলেছে।









