৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এছাড়াও অতিথি হিসেবে থাকতে পারেন প্রভাস। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। নতুন সরকারের আমলে এই উৎসবের লোগোর রঙ নীল থেকে বদলে গেরুয়া করা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘উত্তম পুরস্কার’।





