নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাটদের লড়াই। তবে জনমত জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের কাজের প্রতি সমর্থন মাত্র ৩১ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোতে যেকোনো প্রেসিডেন্টের জন্য সর্বনিম্ন। অধিকাংশ পূর্বাভাসে ডেমোক্র্যাটরা এখনো এগিয়ে রয়েছে, বিশেষ করে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা ৯৩.৬ শতাংশ এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ।
রিপাবলিকানরা কিছু গুরুত্বপূর্ণ আসনে বিজ্ঞাপনের বরাদ্দ কমালেও বিপুল নির্বাচনী তহবিল নিয়ে তারা লড়াইয়ে আছে। ইলন মাস্ক ও ট্রাম্প ব্যক্তিগতভাবে বিপুল অর্থ ঢালছেন। তবে প্রতিনিধি পরিষদ ধরে রাখা কঠিন মনে হলেও সিনেট হাতছাড়া করতে রাজি নয় দলটি।







