বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ইনস্টাগ্রামে দেড় কোটির বেশি ফলোয়ারের অধিকারী হলেও তিনি মাত্র একজনকে অনুসরণ করেন। তিনি আর কেউ নন, তার স্বামী ও অভিনেতা অভিষেক বচ্চন।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঐশ্বরিয়া প্রায়ই নিজের কাজ, পরিবার ও বিশেষ মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তবে অন্যদের অনুসরণ করার ক্ষেত্রে তিনি বেশ সংযত। এর আগেও বিভিন্ন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, কেউই বিচ্ছেদের ঘোষণা দেননি।



