মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সংশোধনের জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে। শিক্ষকদের জেলা, স্বামী-স্ত্রীর জেলা, কর্মস্থল ও মোবাইল নম্বর সহ ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ৬-৭ সেপ্টেম্বর, উপজেলা/থানা ও জেলা শিক্ষা অফিসার ৮-১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই ও অনুমোদন করবেন। কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ৬-৭ সেপ্টেম্বর, আঞ্চলিক উপপরিচালক ও পরিচালক ৮-১০ সেপ্টেম্বর পর্যন্ত কাজ শেষ করবেন।
ত্রুটি সংশোধনের পর ১২-১৩ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় আবেদন করা যাবে। সঠিক তথ্য দেওয়া শিক্ষকদের আবেদন করার প্রয়োজন নেই।









