জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১৮টি পণ্য ও পণ্যশ্রেণিতে শুল্ক ও করছাড় দিয়েছে। সরকারের লক্ষ্য ছিল বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের কাছে সহনীয় দামে পণ্য পৌঁছে দেওয়া। এখন এনবিআর জানতে চায়, এই উদ্যোগের সুফল বাজারে কতটা প্রতিফলিত হয়েছে।
এ লক্ষ্যে এনবিআর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে প্রতিবেদন চেয়েছে। বিশেষ করে শুল্ক ও কর কমানোর পর পণ্যের দাম কমেছে কি না, তা বিশ্লেষণ করতে বলা হয়েছে।














