কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে প্রায় ৪.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এআই বাজারের আকার ১,৩৪৫.২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বর্তমানে ৩৮ শতাংশ প্রতিষ্ঠান তাদের কাজের অংশ হিসেবে জেনারেটিভ এআই ব্যবহার করছে।
বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালের মধ্যে প্রায় ৪৯ শতাংশ কর্মীর কাজেই এআই জড়িত থাকবে। কোয়ান্টাম এআই প্রচলিত পদ্ধতির চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি পারফরম্যান্স দিতে সক্ষম হবে, যা ওষুধ উদ্ভাবন ও বাজার বিশ্লেষণে বিপ্লব ঘটাবে। তবে, বৃহৎ ভাষা মডেলের বিকল্প হিসেবে ছোট এআই মডেলের ব্যবহারও বাড়ছে।









