ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে আটক অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি জানান, পুলিশ তার মোবাইল ফোন নিয়ে গিয়েছিল এবং পরে তা ফেরত দিয়েছে। থানা থেকে আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।
নেহা বোরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন চলছে। শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আগে তাকে আটক করা হয়।






