ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে সহ তিন নেতাকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আটকের পর দিপকে এক ভিডিও বার্তায় জানান, তার অনুপস্থিতিতে অজিঙ্ক শিন্ডে আন্দোলনের নেতৃত্ব দেবেন।
পুলিশ সূত্র জানিয়েছে, আটক তিনজনকে আলাদা আলাদা স্থানে রাখা হয়েছে। সিজেপি আগামী ১০ অক্টোবর ভোটার তালিকা সংশোধন এবং সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে প্রতিবাদের ডাক দিয়েছিল।





