বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক সম্মাননা ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। একই সাথে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে দীর্ঘ সাধনার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস’ উপাধিতে ভূষিত করা হয়েছে।
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স ২০২৬’-এর ৪৩তম আসরে এই সম্মাননা প্রদান করা হয়। ইয়াশা সোবহান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।



