রেশন দুর্নীতি মামলায় এবার টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহানকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে নুসরাত জাহান বিশেষ আবেদন করে জানিয়েছেন, তিনি দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে হাজিরা দিতে চান।
উল্লেখ্য, নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাট লোকসভা আসনের সাংসদ ছিলেন। যদিও তিনি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবে দলটির সঙ্গে তার ঘনিষ্ঠতা এখনো রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ইডির এই তলবের পর নুসরাত কী পদক্ষেপ নেন, তা নিয়ে চলছে জল্পনা।







