ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেল পরিবহনের গড় ভাড়া ব্যারেলপ্রতি ৩ ডলার থেকে বেড়ে ২০ ডলারে পৌঁছেছে। এক বছরের ব্যবধানে এই ভাড়া ১৭ ডলার বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে অনিশ্চয়তা, ট্যাংকারে হামলা ও যুদ্ধঝুঁকির কারণে পরিবহন ব্যয় বাড়ছে।
মার্কিন বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতির লক্ষণ না থাকায় স্বল্প মেয়াদে তেল পরিবহনের ভাড়া ঊর্ধ্বমুখী থাকতে পারে, যা বিশ্ববাজারে তেলের দামেও নতুন করে চাপ তৈরি করতে পারে।









