অভিনেতা ইমরান খানের প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিক সম্প্রতি এক চ্যাট শোয়ে এসে তাদের বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
অবন্তিকার মতে, তাদের বিচ্ছেদের পেছনে কোনো একটি বড় ঘটনা ছিল না, বরং সময়ের সাথে সাথে দুজনের ব্যক্তিত্ব, ভাবনাচিন্তা ও চাহিদা বদলে যাওয়ায় দূরত্ব তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, কম বয়সে অনেকেই মনে করেন সুখী থাকার দায়িত্ব সঙ্গীর, কিন্তু নিজের ভালো থাকার দায়িত্ব যে নিজেরই, তা বুঝতে সময় লাগে।







