বলিউড অভিনেতা সাইফ আলী খান অবশেষে ইনস্টাগ্রামে অভিষেক করেছেন। ‘সাইফ আলী খান পতৌদি’ নামে খোলা তার অ্যাকাউন্টে একটি পোস্ট দেখা গেছে, যেখানে তিনি বইয়ের ছবি শেয়ার করেছেন। তবে চমকপ্রদ বিষয় হলো, এই অভিনেতা তার প্রোফাইল থেকে শুধু স্ত্রী কারিনা কাপুর খানকেই অনুসরণ করছেন।
এর আগে সাইফ ইনস্টাগ্রাম ব্যবহারে অনীহা প্রকাশ করেছিলেন এবং একটি গোপন অ্যাকাউন্ট থাকার কথাও স্বীকার করেছিলেন। তবে এবার তিনি প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ দিয়েছেন, যা তার ভক্তদের জন্য একটি বড় খবর।



