নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্যসহ মোট ৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানটি সোমবার (৫ অক্টোবর) নাইজেরিয়ার অর্থনৈতিক হাব লাগোসে একটি রুটিন মিশনে ছিল। উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এডো প্রদেশ থেকে লাগোসের যাত্রাপথের মাঝামাঝি অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এটি বিধ্বস্ত হয়। বিমানবাহিনী জানিয়েছে, এটি এটিআর-৪২ মডেলের বিমান ছিল।












