আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর এক প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এসব কারণে তেলের বাজারে উদ্বেগ তৈরি হয়েছে এবং দামও বেড়েছে।
আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে ওঠে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বেড়ে ৯৪ ডলার ৯৪ সেন্ট হয়েছে। তবে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা তেলের সরবরাহ সংকট কিছুটা কমাতে পারে বলে মনে করা হচ্ছে।









