অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পরমীত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি ইতালির ক্যাপ্রি দ্বীপে প্রেমিকা সমীক্ষা শেঠিকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। রোমান্টিক পরিবেশে এই বিশেষ মুহূর্তের ছবি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
বাগদানের পর এই যুগল ক্যাপ্রির বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন, যার মধ্যে ব্লু গ্রোটো অন্যতম। তাদের বাগদানের আংটিটিও বিশেষভাবে নজর কেড়েছে, যেখানে এমারেল্ড কাটের হীরা হলুদ সোনার ব্যান্ডে বসানো।



