স্কয়ার হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের ডা. রমা বিশ্বাস বলেন, অন্য কেউ সুড়সুড়ি দিলে চমক, হাসি বা শিহরণ হয়, কিন্তু নিজে দিলে এমন প্রতিক্রিয়া হয় না।
কারণ, মস্তিষ্ক নিজের পরিকল্পনা জানে, তাই সংকেতের গুরুত্ব কমিয়ে দেয়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই প্রতিক্রিয়া হয়, কারণ তাদের মস্তিষ্কের কার্যপ্রণালি স্বাভাবিক নয়।






