বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হতে চলেছেন? সম্প্রতি স্বামী বিরাট কোহলির সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এই জল্পনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা পোশাকে বোট থেকে নামছেন আনুশকা। তার শারীরিক গঠন দেখে নেটিজেনদের একাংশ তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে, শুধু একটি ভিডিও বা পোশাক দেখে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। তারকা দম্পতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সম্প্রতি তারা আধ্যাত্মিক আবহে মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নিয়েছেন।



