অভিনেতা আহান পাণ্ডে তার সহ-অভিনেত্রী আনীত পাড্ডার ২৪তম জন্মদিনে তাকে 'মহাবিশ্বের উপহার' বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনীতের সঙ্গে কাটানো কিছু ছবি ও ভিডিও শেয়ার করে আহান এই আবেগঘন বার্তা দেন। তিনি বলেন, আনীত যা ছুঁয়ে দেয়, তা-ই তারার ধুলায় পরিণত হয়।
১৩ অক্টোবর আনীতের জন্মদিনে আহান ইনস্টাগ্রামে লেখেন, মহাবিশ্ব যেন আনীতের প্রতি সবসময় কোমল থাকে এবং তার উপস্থিতি যেন চারপাশের আলো ছড়িয়ে দেয়। ‘সাইয়ারা’ ছবিতে একসঙ্গে কাজ করার পর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও, কেউই এ বিষয়ে মুখ খোলেননি।



