অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ। তিনি বলেন, এই ত্রুটির হার বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত নগণ্য এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব নেই। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার, বেসরকারি খাত এবং এনজিওর সহযোগিতা গুরুত্বপূর্ণ।




