দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও অভিনেতা ইমরান খান সম্প্রতি তার হাতে গড়া স্বপ্নের বাড়ির ছবি প্রকাশ করেছেন। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অসমতল জায়গায়, চারপাশের সৌন্দর্য উপভোগের কথা মাথায় রেখে তিনি এই বাড়িটি তৈরি করেছেন।
প্রচলিত নির্মাণ পদ্ধতির বাইরে গিয়ে, স্থানীয় অনুপ্রেরণায় তিনি এই বাড়িটি নির্মাণ করেন। এটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে একটি আশ্রয়স্থল। অভিনয়ের বাইরে নতুন কিছু শেখার আগ্রহ থেকেই এই কাজটি করেছেন তিনি।



