ঢালিউড কুইন অপু বিশ্বাস তার শৈশবের দুর্গাপূজা নিয়ে স্মৃতিচারণ করেছেন। তিনি জানান, সময়ের সঙ্গে পূজার আনন্দ উদযাপনের ধরন বদলালেও তা শেষ হয়ে যায়নি। তার কাছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বগুড়ায় কাটানো দিনগুলোয় যে উচ্ছ্বাস-উল্লাস ছিল, তা বলে শেষ করা যাবে না।
বগুড়ায় শৈশব কাটানো অপু বিশ্বাস জানান, পূজার সময় পরিবারের সবাই মিলে একসঙ্গে আনন্দ করতেন। মা-বাবা, কাকা-কাকিসহ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তাদের বাড়ি উৎসবমুখর হয়ে উঠত। নতুন জামা পরে প্রতিমা দেখতে যাওয়া, ভোগের খাবার খাওয়া এবং হইহুল্লোড়—সব মিলিয়ে তার পূজা বেশ রঙিন হয়ে উঠত। মহাঅষ্টমীর ভোগের স্মৃতি তার কাছে বিশেষ, যেখানে খিচুড়ি, লাবড়া ও নানা পদের ভাজা তার ভীষণ প্রিয় ছিল।



