অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত গুগলকে বড় ধরনের ভাঙনের হাত থেকে রেহাই দিলেও তাদের একচেটিয়া বিজ্ঞাপন ব্যবসা বন্ধে বেশ কিছু কঠোর শর্তজুড়ে দিয়েছেন।
আদালতের বিচারক গুগলকে অনলাইন বিজ্ঞাপন নিলাম পরিচালনার কিছু নিয়ম শিথিল করার নির্দেশ দিয়েছেন এবং বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করতে না পারে, তা তদারক করতে একজন অভ্যন্তরীণ পর্যবেক্ষক নিয়োগ দিতে বলেছেন। এই রায় অনুযায়ী, গুগলকে আগামী ছয় বছর এসব শর্ত মেনে চলতে হবে।





