আজ রবিবার (৩০ আগস্ট) চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য এই প্রকল্পে ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ পিপিপি বিনিয়োগ। টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা হবে প্রায় ৮ লাখ টিইইউএস।




