বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়োজাহাজের ভেতরেই স্বামী রাঘব চাড্ডার সঙ্গে কারওয়া চৌথ পালন করেছেন। বিমানের বিলম্বের কারণে বাড়ির বদলে উড়োজাহাজ থেকেই চাঁদ দেখার সুযোগ হয় তাদের।
বিমানবন্দরে চাঁদ দেখার পর রাঘব পরিণীতিকে পানি পান করিয়ে উপবাস ভাঙতে সাহায্য করেন। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পরিণীতি লেখেন, ‘আমরা যেখানেই থাকি, সেখানেই কারওয়া চৌথ।’ তিনি রাঘবকে তার সব স্বপ্ন পূরণের জন্য সেরা মানুষ ও সঙ্গী হিসেবে উল্লেখ করেন।



