দীর্ঘ ৩২ বছর পর আবারও বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ১৯৯৪ সালের জনপ্রিয় ছবি 'মোহরা'-এর ফোরকে সংস্করণ। আগামী ৬ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। এই ছবির মাধ্যমেই আবারও পর্দায় ফিরছে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ও সুনীল শেঠির রসায়ন। ছবিটি সে সময় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল।
'মোহরা'-এর নতুন ঝলক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ত্রিমূর্তি ফিল্মস প্রাইভেট লিমিটেড। ছবির টানটান গল্প, রোমাঞ্চকর মোড় এবং জনপ্রিয় গানগুলো আবারও বড়পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন দর্শক। ছবির মূল আকর্ষণ ছিল এর গানগুলো, যেমন 'তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত' ও 'টিপ টিপ বারসা পানি'।



