বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি তার অস্ট্রীয় ব্যবসায়ী স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।
অভিনেত্রী জানান, এই বিচ্ছেদ প্রক্রিয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।







