নির্মাতা ও সঞ্চালক করণ জোহর তার জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ মৌসুমের নতুন প্রোমোতে বলিউড অভিনেতা সালমান খানকে আবারও সেই পুরনো প্রশ্ন করেছেন, ‘তুমি কি এখনো ভার্জিন?’ ২০১৩ সালে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সালমান।
নতুন প্রোমোতে করণের প্রশ্ন শুনে সালমান মজার ছলে বলেন, ‘কন্ট্রোল, ইয়ার, ব্রাদার। কন্ট্রোল।’ তিনি আরও বলেন, ‘এমন তো নয় যে শেষ মৌসুম বলেই তুমি সবাইকে শোতে আসতে রাজি করিয়েছ?’ এই কথোপকথন প্রকাশ্যে আসার পর নতুন মৌসুমের প্রোমো ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।



