যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে বয়কটের সিদ্ধান্তের কারণে ৫টি টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘিত হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আওতায় রয়েছে এবিসি, সিবিএস, সিএনএন, এনবিসি ও ফক্স নিউজ।
বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বাণিজ্যিক প্রতিযোগীদের মধ্যে সম্মিলিত বয়কটের সিদ্ধান্ত শেরম্যান অ্যাক্ট লঙ্ঘন করতে পারে। এসব সংবাদমাধ্যম অ্যান্টিট্রাস্ট আইন ভঙ্গ করেছে কিনা, তা নির্ধারণ করতেই এই তদন্ত চলছে। এটি ট্রাম্প প্রশাসন ও প্রধান সংবাদমাধ্যমগুলোর মধ্যে চলমান বিরোধের সর্বশেষ ঘটনা।












