ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার আশঙ্কায় সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সরাসরি অংশগ্রহণের পাশাপাশি অনলাইনে করার বিষয়টি বিবেচনা করছে আয়োজকেরা। চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দিতে আসা নির্বাহীদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।
সরাসরি অংশগ্রহণকারীরা রিয়াদের বাইরের বিমানঘাঁটি বা প্রতিবেশী দেশগুলোতে অবতরণ করে সড়কপথে রিয়াদে পৌঁছানোর বিকল্প পথ খুঁজছেন। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও নির্ধারিত সময়ে সম্মেলন আয়োজনের ব্যাপারে আয়োজকেরা আশাবাদী, তবে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন।









