ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার বলেছেন, ইরান কর্তৃক হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন, যা একটি সঠিক সিদ্ধান্ত।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হুইটেকার জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরান অর্থনৈতিক সংকটে রয়েছে এবং মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে। তিনি বলেন, বিশ্বমঞ্চে ভাবমূর্তি ফেরাতে ইরানের এমন প্রস্তাব গ্রহণযোগ্য নয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আশ্বাস দেন যে, সংকট সমাধান হলে বাজারে তেল-গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে আসবে।






