মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ইরান এমন একটি চুক্তি করতে চায় যার মাধ্যমে তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেবে, কারণ ইরান ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে’। ট্রাম্প বলেন, ‘আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করছি।’
তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে এবং সেখান দিয়ে ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্য তারা অবগত হয়েছেন এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য তেহরান অপেক্ষা করবে।






