বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।
নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর গ্রেপ্তার হন পলাশ। তাঁর গ্রেপ্তারের পর সিনেমাটির বাকি কাজ অনিশ্চয়তায় পড়েছে। নির্মাতা জানিয়েছেন, নায়ক মুক্তি না পেলে শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করা সম্ভব নয়।









