হংকংয়ের মডেল অ্যাবি চোইয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চলাকালে আদালতকে চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। তার খুলি গাজর ও সবজি দিয়ে রান্না করা স্যুপের একটি বড় পাত্রে পাওয়া গেছে। এই মামলায় অ্যাবির সাবেক স্বামী, শ্বশুর ও দেবর অভিযুক্ত। তারা তিনজনই হত্যার অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি নিয়ে বিরোধের জেরে অ্যাবিকে হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রসিকিউশন জানিয়েছে। ২৮ বছর বয়সী অ্যাবি ২১ ফেব্রুয়ারি নিখোঁজ হন এবং তিন দিন পর তার দেহের খণ্ডিত অংশ একটি ভাড়া বাসায় পাওয়া যায়। পুলিশ ওই বাসা থেকে মাংস কাটার যন্ত্র, বৈদ্যুতিক করাত ও পোশাক উদ্ধার করে।




