বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালত চত্বরে প্রিজনভ্যান থেকে নামানোর সময় মাথায় পরা হেলমেট ছুড়ে ফেলতে দেখা গেছে। শনিবার ঢাকার আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিমানবন্দরে এক কর্মকর্তাকে হুমকির অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।


