দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানের ককপিটে সহ-পাইলট কর্তৃক পাইলটকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে বলেছেন, এটি বিমানটি বিধ্বস্ত করার একটি প্রচেষ্টা ছিল বলে ধারণা করা হচ্ছে।
যাত্রীদের সহায়তায় আক্রমণকারী পাইলটকে আটক করা হয় এবং বিমানটি জর্ডানের আকাশসীমা থেকে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সৌদি কর্তৃপক্ষ বর্তমানে অভিযুক্ত পাইলটকে জিজ্ঞাসাবাদ করছে এবং যাত্রীদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।



