মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ) বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২ অক্টোবর) বান্দ্রায় তার বাসভবনে জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়। তদন্তকারীদের অভিযোগ, দরপত্রে কারসাজি, অতিরিক্ত ব্যয় এবং ভুয়া বিলের মাধ্যমে বৃহন্মুম্বাই পৌরসভার প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়েছে।
মামলার অন্যতম অভিযুক্ত কেতন কদমের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে দিনো মোরিয়ার নাম তদন্তে আসে। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, ফোনকল রেকর্ডে মামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে দিনোর যোগাযোগের তথ্য পাওয়া যায়। এই মামলায় কেতন কদম ও জয়েশ জোশীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



