ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কিশোরীকে বাড়িতে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। রাজি না হওয়ায় তাকে মারধর ও শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়। পরে পালিয়ে যাওয়া কিশোরীকে ধরে এনে আবারও নির্যাতন করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে কিশোরীর দুই চাচা অভিযুক্ত পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে গেলেও ভুক্তভোগীর পরিবার অভিযোগ করতে রাজি হচ্ছে না। অভিযুক্ত পরিবার কিশোরীর দুই চাচাকে ৫০ হাজার টাকা দিয়েছে, যার মধ্যে ৬ হাজার টাকা চিকিৎসার জন্য দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।



