চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় এসআরভি স্টেশনের পরিত্যক্ত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ধারণা করছে, উন্মুক্ত ইয়ার্ডটিতে বখাটেদের আনাগোনার কারণে কেউ আগুন ধরিয়ে দিতে পারে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



