গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় তাকে থানায় হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার জানিয়েছেন, গ্রেপ্তার জামায়াত নেতার বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাজে বাধা দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালনা করবে বিমানবন্দর থানা পুলিশ। এর আগে, শুক্রবার বিকেলে ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



